ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংলগ্ন কাঁটাবনের বরাক টাওয়ার বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ১০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়, যা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুনতিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1782471863.jpg)

