ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ০৫:০৩ পিএম

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক-কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: নিতাই রায়

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক-কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: নিতাই রায়

৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক-কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। সংস্কৃতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

তিনি আরো বলেন,  বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ব্যর্থ হতে আসেনি, ব্যর্থতার জায়গা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ তৈরি করবে। দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সব কিছুই নতুন করে সাজাতে হচ্ছে।

আরও পড়ুন

পরে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসনে, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এমএ মজিদ,  পুলিশ সুপার আশিস বিন হাসান, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক-কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: নিতাই রায়

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

বেনজীরকে ফেরাতে আমিরাতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পথে ৯ বাংলাদেশি আটক