বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সিপিসির জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাদুঘরের কিউরেটর। তিনি পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীরা। তারা জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।
আরও পড়ুনপরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে রওনা হন। তখন জাদুঘরের কিউরেটর তাকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782459411.jpg)
_medium_1782455583.jpg)
_medium_1782454368.jpg)


_medium_1782451101.jpg)
_medium_1782448839.jpg)

