ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ০৩:৪৭ পিএম

শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পথে ৯ বাংলাদেশি আটক

শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পথে ৯ বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চার শিশু ও সমানসংখ্যক নারী রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটককৃতদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১) ও তাদের সঙ্গে থাকা চার শিশু।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে আটককৃতরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন।

আরও পড়ুন

পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পথে ৯ বাংলাদেশি আটক

চট্টগ্রামে পবিত্র আশুরায় শোক মজলিস ও র‍্যালি

নগরবাসী সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব: মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বান্দরবান জেলা যুবদল নেতা বহিষ্কার

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু