বগুড়ায় চিকিৎসক মিশু কারাগারে
স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৭)কে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৪ জুন) বিকেলে তাকে সদর আমলি আদালতে হাজির করা হয়। এরপর শুনানিশেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান তার জামিনের আবেদন না মুঞ্জুর তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরে রনবীরবালা এলাকায় অবস্থিত মকটেল আইল্যান্ড নামে একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানার পুলিশ। তিনি বগুড়া মহানগরের জলেশ্বরীতলার আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, হত্যাপ্রচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চায়নিজ রেস্তোরায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক মামলা রয়েছে। ডা. মিশু বাগেরহাটে কর্মরত রয়েছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৩ আগষ্ট দুপুরে বগুড়া মহানগরের দত্তবাড়ি বড়গোলা রোডে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মিছিলে হামলা, মারপিট, হত্যা প্রচেষ্টা, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। সে সময় মামলাটি দায়ের করেন মহানগরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে জুলাই যোদ্ধা আরাফ। এই মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ডা. মিশু বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। বর্তমানে বাগেরহাট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি)তে কর্মরত। তিনি বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেন।
মন্তব্য করুন



_medium_1782315472.jpg)
_medium_1782315057.jpg)


_medium_1782243777.jpg)