ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৯:৩২ পিএম

কুষ্টিয়া সীমান্তে অভিযান, মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় কাজিপুর বিওপির এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি গাঁজা, একটি মোবাইল ফোনসহ সিম কার্ড জব্দ করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির চুলকানি ঘাটে অভিযান চালিয়ে ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড ফোনের টাচ ডিসপ্লে জব্দ করা হয়।

আরও পড়ুন

বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩৫ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ করে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে অভিযান, মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠ সংকটে ঐতিহ্য হারাচ্ছে ফুটবল

ঢাকার প্রধান সড়কে থেকে সরছে ব্যাটারিচালিত রিকশা

দিনাজপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ভাগ্যের চাকা বদল উদোক্তাদের

জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২

রংপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার