দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সন্দেহে নারীসহ চারজন আটক
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ছয়টায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া পাথার দিয়ে আসার সময় স্থানীয়দের সহযোগিতায় আনসার সদস্যরা তাদেরকে আটক করেছেন। বর্তমানে আটককৃতদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
আটককৃতরা হলেন- জাহানারা বেগম (৪৪) এবং আকুব্বর মোল্যা (৫১)। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আটক অপর দুইজন ওই নারীর ছেলে এবং ভাই। শংকরপুর ইউপি সদস্য পঙ্কজ বসাক বলেন, বুধবার ভোরে ওই চারজনকে ডুয়াপাড়া পাথারবাড়ি দিয়ে গ্রামে আসার সময় স্থানীয়রা তাদেরকে আটক করেন। খবর পেয়ে ডিউটিরত আনসার সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক কথাবার্তায় জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিল।
এসময় তাদের কাছে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানতে পারি তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায়। তারা একই পরিবারের সদস্য। শংকরপুর ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুস সালাম বলেন, বনতাড়া সীমান্তে রোস্টার করে দায়িত্ব পালন করা হচ্ছে। ভোর পাঁচটায় ডিউটি শেষ করে বাড়িতে ফেরার পর পরই স্থানীয় একজন ফোনে বিষয়টি জানায়।
আরও পড়ুনআটককৃতরা জানায়, রাত আনুমানিক সাড়ে বারোটায় সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে পার করে দেয় বিএসএফ। তবে কোন এলাকা দিয়ে পার করেছে সেটা বলতে পারছেন না। সারারাত ধরে তারা হেঁটে হেঁটে ডুয়াপাড়া পাথারে আসেন। ধারনা করা হচ্ছে আটককৃতদের মধ্যে দুইজন নির্যাতনের শিকার হয়েছেন।
এবিষয়ে দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুজ্জামান বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের হাতে চারজন আটক রয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আমাদের একটি প্রতিনিধি দল কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1782315472.jpg)
_medium_1782315057.jpg)




