ঢাকাসহ ১১ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।
আজ বুধবার (২৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুনআবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








