ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৫:০৬ পিএম

ঝিনাইদহে আইনজীবীদের কল্যাণ তহবিলে বাজেট বাড়ানোর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে আইনজীবীদের কল্যাণ তহবিলে বাজেট বাড়ানোর দাবিতে মানববন্ধন

বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন এবং কল্যাণ তহবিলে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ঝিনাইদহ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে সমিতির নেতা ও আইনজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যরা।

আরও পড়ুন

বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বাংলাদেশ বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। অথচ দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর আইন পেশায় সেবা দেওয়া আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়নি।

তারা আইনজীবীদের কল্যাণ তহবিলে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিচার বিভাগের উন্নয়ন ও আইনজীবীদের সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে আইনজীবীদের কল্যাণ তহবিলে বাজেট বাড়ানোর দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

হাজির অধিকার ও হজ ব্যবস্থাপনার বাস্তবতা

নিষিদ্ধ কোনো দল নিয়ে আলোচনা না করাই শ্রেয়: সেতুমন্ত্রী

৫ দিনের সরকারি সফরে চীন গেলেন ঢাবি উপাচার্য 

মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলের মুক্ত হওয়া প্রয়োজন : নেতানিয়াহু