ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৪:৩৫ পিএম

৫ দিনের সরকারি সফরে চীন গেলেন ঢাবি উপাচার্য 

৫ দিনের সরকারি সফরে চীন গেলেন ঢাবি উপাচার্য,  ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে যোগ দিতে  ৫ দিনের সফরে  চীনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আজ (২৩ জুন ) মঙ্গলবার  সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ব্রিজ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা প্রোগ্রামের মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই প্রোগ্রামের অধীনে, শিক্ষার্থীরা তাদের প্রথম দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তৃতীয় বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে কাটাবে এবং চতুর্থ বছর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে।

আরও পড়ুন

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী ২৭ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনের সরকারি সফরে চীন গেলেন ঢাবি উপাচার্য 

মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলের মুক্ত হওয়া প্রয়োজন : নেতানিয়াহু

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র সেই কর্মকর্তা বরখাস্ত

মেসির প্রশংসা করতে করতে ক্লান্ত স্কালোনি

ইউক্রেনের দোনবাস দখলের পথে রাশিয়া

গৌরনদীতে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়ানো প্রবাসী নিহত