ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৮:৩৯ পিএম

আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দিন দুপুরে ছুরিকাঘাতে মো. সোহেল (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীপু মনি কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ্ আলমের ছেলে। এবং অভিযুক্ত একই এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে সোহেল এবং গিয়াস উদ্দিনের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আরও পড়ুন

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় আজ বেলা ১২টার দিকে এক যুবককে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

গলা পানিতে কয়লা সংগ্রহে ১২০ অতি দরিদ্র নারী

ইরানি তেলে নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের মৃত্যু

মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

বছর শেষে তুষির ‘আন্ধার’