ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৮:১৯ পিএম

বগুড়ার ধুনটে হঠাৎ ধসে পড়লো কালভার্ট, সড়ক যোগাযোগ বন্ধ

বগুড়ার ধুনটে হঠাৎ ধসে পড়লো কালভার্ট, সড়ক যোগাযোগ বন্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ করেই ধসে পড়েছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। টানা বর্ষণে পাশের মাটি সরে সোমবার (২২ জুন) সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে করে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন উন্নয়নে ১৫ মিটার দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণ কাজ শেষ করার পর থেকেই অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। এ অবস্থায় কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। ওই পানি নিস্কাশনের সময় প্রবল স্রোতে ও পানির চাপে কালভার্টের এক পাশের মাটি সরে গিয়ে ধসে পড়ে।

তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধসে পড়া কালভার্টটি দুই পাশের পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করে কালভার্টটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে বিকল্প পথে অতিরিক্ত সময় ব্যয় করে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে টেকসই হয়নি কালভার্টটি। নির্মাণের পর থেকে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি ও পানির চাপে এটি ধসে পড়ে। দ্রুত নতুন কালভার্ট নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় পদেক্ষপ নিতে বলা হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলার প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য নতুন একটি কালভার্ট নির্মাণের প্রাক্কলন তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সেখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে হঠাৎ ধসে পড়লো কালভার্ট, সড়ক যোগাযোগ বন্ধ

বার্গার খাওয়ার গোপন কৌশল জানেন না অনেকেই

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মা আইসিইউতে, দোয়া চাইলেন মনির খান

চট্টগ্রামে আঁধারমানিক সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত থালাপতি বিজয়