ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৮:০৯ পিএম

চট্টগ্রামে আঁধারমানিক সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামে আঁধারমানিক সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্লা নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করে।

আটককৃত পুটন মোল্লার বাবার নাম বাদল মোল্লা। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

বিজিবি জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা দৃঢ়, সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আঁধারমানিক সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত থালাপতি বিজয়

ফোনের বাক্স ফেলে দিচ্ছেন? অজান্তেই করছেন যে মস্ত বড় ভুল!

তৃণমূল থেকে মমতার বিদায়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে নিয়ে বেনামি চিঠি