ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৪:১২ পিএম

১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা

সংগৃহীত,১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী নিবিড় আলোচনা শেষে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই দীর্ঘ আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।

প্রতিনিধিদলে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ ও অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ ও তাসনিম -এর প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করলেও কারিগরি বা টেকনিক্যাল আলোচক দল এখনও সেখানে অবস্থান করছে, যার নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

আরও পড়ুন

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ওই দল সুইজারল্যান্ডে থেকে যাবে এবং আলোচনা চালিয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা রয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা , শিক্ষক ও ছাত্র গ্রেফতার