ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০২:৩৭ পিএম

১৫টি সেভ করে বিশ্বকাপে নতুন ইতিহাস কুরাসাও গোলকিপারের

১৫টি সেভ করে বিশ্বকাপে নতুন ইতিহাস কুরাসাও গোলকিপারের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত স্বাদ পেয়েছে কুরাসাও। সেই কুরাসাওই এবার লিখল অবিশ্বাস্য এক রূপকথা। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া পারফরম্যান্সে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। 

মাত্র দেড় লাখ ৫৬ হাজার জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপদেশটি এদিন দৃঢ় রক্ষণ, অসাধারণ গোলকিপিংয়ে প্রতিপক্ষকে হতাশ করে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। ম্যাচের পাদপ্রদীপের আলোয় ছিলেন ৩৭ বছর বয়সী গোলরক্ষক রম। গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে কুরাসাওকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছিলেন তিনি। সেই রমই আবারও হয়ে উঠলেন দলের ত্রাতা।

আরও পড়ুন

পুরো ম্যাচে তিনি ১৫টি সেভ করেছেন, যা বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে নতুন রেকর্ড। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে সেটি ছিল অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচ। ফলে ৯০ মিনিটে রুমের ১৫ সেভের কীর্তির গুরুত্ব আরও বেশি। ম্যাচ শেষে আবেগাপ্লুত রম বলেছেন, এখনও সবকিছু ঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। ম্যাচটি ছিল আবেগে ভরা। জানতাম কঠিন লড়াই হবে। প্রথম সেভটাই ম্যাচের সুর নির্ধারণ করে দিয়েছে, দলের জন্যও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫টি সেভ করে বিশ্বকাপে নতুন ইতিহাস কুরাসাও গোলকিপারের

দেড় মাস পর খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি শুরু করল ইরান

বাংলাদেশের কাছেও ৭ গোল হজম করেছিল ব্রাজিল

জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন : অর্থমন্ত্রী

চাপে থাকা স্পেনকে আজ হারাতে চায় সৌদি আরব