হরমুজ নিয়ে উত্তেজনা চলছেই
সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
আর্ন্তজাতিকডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার (২১ জুন) নতুন দফার সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। তবে একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলার জবাবে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে প্রণালিটি বন্ধ রয়েছে। তেহরানের অভিযোগ, দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসান-সংক্রান্ত সমঝোতার পরিপন্থি। এ কারণেই তারা হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছে।তবে সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক আছে। তাদের তথ্য অনুযায়ী, শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে এবং ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল বিশ্ববাজারে পরিবহন হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি মেয়াদে হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা হবে না। তবে চূড়ান্ত সমঝোতা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকলে ভবিষ্যতে টোল আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নিতে শনিবার গভীর রাতে ওয়াশিংটন ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অপরদিকে, ইরানের প্রতিনিধি দল এরইমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এছাড়া এ আলোচনার মধ্যস্থতকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রোববার (২১ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রোববার শুরু হওয়া এই আলোচনায় পারমাণবিক কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেন, তিনি পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতি-সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক



_medium_1781952565.jpg)
_medium_1781950820.jpg)
