ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০১:৩৯ পিএম

রংপুরসহ তিন বিভাগে অতিভারি বর্ষণের আভাস

রংপুরসহ তিন বিভাগে অতিভারি বর্ষণের আভাস, ছবি: সংগৃহীত।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে দু’দিন অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

 এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরসহ তিন বিভাগে অতিভারি বর্ষণের আভাস

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে ১২ বছর পর নকআউটে জার্মানি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শান্তি ফেরানো নিয়ে শঙ্কা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

জয়পুরহাটের কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষে আহত ১১

বিশ্বকাপে হাজারতম ম্যাচে জাপানের দাপুটে জয়