হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ রোববার (২১ জুন) টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তিন ম্যাচ সিরিজে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই।
ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে হারে বাংলাদেশ, ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। একাদশে এ ম্যাচে এসেছে একাধিক পরিবর্তন। পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
আরও পড়ুনবাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
মন্তব্য করুন








