ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৯:০১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে ১৩ বছর বয়সী অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি জাহিদ হাসান আরমান (২৫)কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, গত ৩ মে ওই ছাত্রী টিফিনের সময় স্কুল থেকে বাইরে যায়।

পরে সে অপহৃত হয়। আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের জিল্লুর রহমানের ছেলে জাহিদ হাসান আরমানসহ অজ্ঞাতনামা আরো দু’জন তাকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

স্কুল ছুটিশেষে মেয়েটি বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এ ব্যাপারে অপহৃত ছাত্রীর বাবা গত ১ জুন সোমবার দুপচাঁচিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত স্কুলছাত্রী (১৩)কে উদ্ধারের তৎপরতা শুরু করেন।

আরও পড়ুন

এই ধারাবাহিকতায় গতকাল সোমবার মধ্য রাতে ঢাকা মিরপুর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি জাহিদ হাসান আরমানকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, আজ মঙ্গলবার (১৬ জুন) অপহৃত ওই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে।

সেইসাথে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামি জাহিদ হাসান আরমানকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক

বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার

নিয়ম ভেঙে বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ট্রাম্প

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগের তদন্ত

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-আলজেরিয়া