ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৮:০৮ পিএম

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা ও মাদক কেনাবেচার ৩ হাজার টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ অভিযান পরিচালনা করে সাঘাটা থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বাড়ির ভেতরের আঙিনায় মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলো- চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মন্ডল(৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে মো. মতিয়ার রহমান(৫২)। তারা উভয়েই সাঘাটা উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

পরে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গি থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট এবং মতিয়ার রহমানের প্যান্টের পকেট থেকে মাদক কেনার জন্য রাখা ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের আগেই সমর্থকদের সংঘর্ষ

৫ বছর ধরে শয্যাশায়ী ইমাম হোসেনের চিকিৎসায় সহযোগিতার আহবান

পবিত্র আশুরা ২৬ জুন

জয়পুরহাটের কালাইয়ে এনজিও’র ঋণ শোধ করেও মামলা থেকে রেহাই পাননি খামারি শামসুল