ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৮:২৫ পিএম

পাবনার সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি

পাবনার সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে বিভিন্ন সড়ক পথে ভাড়া বৃদ্ধির পর এবার নৌ-পথেও যাত্রীবাহী খেয়া নৌকার ভাড়া মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। এতে যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর পদ্মা নৌ-পথ রয়েছে। ওই দু’টি নৌ-পথের খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের কাছে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন।

উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আলতাফ হোসেন বলেন, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর খেয়া ঘাটের দূরত্ব মাত্র ৫-৬ কিলোমিটার। আগে ওই নৌ-পথে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হতো ৪০ থেকে ৫০টাকা। কিন্তু বর্তমানে ভাড়া বৃদ্ধি করে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ৭০ টাকা এবং সাতবাড়ীয়া-হাবাসপুর নৌ-পথে ৫০ থেকে ৬০টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

উপজেলার বোনকোলা গ্রামের ভুক্তভোগী যাত্রী শামছুর রহমান বলেন, আগে সড়ক পথের চেয়ে নৌ-পথের ভাড়া অনেক কম নেওয়া হতো। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সড়ক পথের চেয়ে নৌ-পথেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়ক পথে বিভিন্ন ধরণের বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলেও নৌ-পথে তা নেই।

আরও পড়ুন

আর সেই সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে মাত্র ৫-৬কিলোমিটার নৌ-পথে ৫০ থেকে ৭০টাকা ভাড়া আদায় করছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন, খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি

স্পিকার হাফিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ঢাবি আর্জেন্টিনা পরিষদের কমিটি গঠন

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের আগেই সমর্থকদের সংঘর্ষ

৫ বছর ধরে শয্যাশায়ী ইমাম হোসেনের চিকিৎসায় সহযোগিতার আহবান