৫ বছর ধরে শয্যাশায়ী ইমাম হোসেনের চিকিৎসায় সহযোগিতার আহবান
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা দরিদ্র আবু বক্কর সিদ্দিকের ছোট ছেলে ইমাম হোসেন এক যুগ ধরে অসুস্থ এবং গত ৫ বছর ধরে সম্পূর্ণ শয্যাশায়ী। একসময় নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা করা এই তরুণ অষ্টম শ্রেণিতে পড়ার সময় পায়ে আঘাত পান এবং ধীরে ধীরে তার দুই পা অবশ হয়ে যায়।
বর্তমানে তিনি অন্যের সাহায্য ছাড়া মাথা তুলেও বসতে পারেন না এবং প্রায়ই তার শরীরে মারাত্মক খিঁচুনি দেখা দেয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ইমাম হোসেন ‘মেটাক্রোম্যাটিক লিউকোডিস্ট্রফি’ নামক একটি বিরল ও জটিল স্নায়ুরোগে আক্রান্ত।
বগুড়ার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু পেশায় প্রহরী বাবার সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ঢাকার যাতায়াত ও চিকিৎসার বিশাল খরচ বহন করা এই পরিবারের পক্ষে অসম্ভব।
আরও পড়ুনছেলের সুস্থতার জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় বাবা-মা। ইমাম হোসেনের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা তার মা আঞ্জুয়ারা বেগমের বিকাশ বা নগদ নম্বর ০১৭৩৫-১৬৩২১১-এ সরাসরি যোগাযোগ করতে পারেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1781615243.jpg)
