ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৮:০৪ পিএম

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

সংগৃহীত,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে দেয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিজ আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। মেয়াদের মধ্যে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদ ত্যাগ করতে পারবেন। নিয়োগটি অবৈতনিক বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের আগেই সমর্থকদের সংঘর্ষ

৫ বছর ধরে শয্যাশায়ী ইমাম হোসেনের চিকিৎসায় সহযোগিতার আহবান

পবিত্র আশুরা ২৬ জুন

জয়পুরহাটের কালাইয়ে এনজিও’র ঋণ শোধ করেও মামলা থেকে রেহাই পাননি খামারি শামসুল

ইউরোপের ছয় শহরে গান শোনাবেন জেমস