ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৩:০০ পিএম

বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি

বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান শুরুর আগেই অপ্রত্যাশিত ঘটনায় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চুরি হয়েছে তাদের বল ও বুটসহ বেশকিছু সামগ্রী! ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রশিক্ষণ কেন্দ্র সোয়োপ সকার ভিলেজে সরঞ্জাম পরিবহনের সময় ব্যবহৃত যানবাহন থেকে সেগুলো চুরি করা হয়।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘটনাটি নিশ্চিত করেছে। তবে বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় তারা বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হয়নি। কানসাস সিটি, মিসৌরি পুলিশ বিভাগ ডেইলি মেইলকে জানিয়েছে, ‘দলের একটি যানবাহন কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু সরঞ্জাম খোয়া যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্ভাব্য চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে।’ বিবিসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী বুধবার ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ ‘এল’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি

গোমস্তাপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

ভারতীয় হাইকমিশনারের মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

নাঈমকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা, কড়া প্রতিক্রিয়া বিসিবি’র

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খান পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

মেট্রো রেলে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, সাময়িক বন্ধ চলাচল