ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০২:৫৩ পিএম

এবার নৌপথে পুশইনের চেষ্টা

গোমস্তাপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

এবার নৌপথে পুশইনের চেষ্টা, ছবি: দৈনিক করতোয়া।

নওগাঁ ও গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজ শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি-এর নিকট দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে (২ পুরুষ, ৮ নারী ও ৫ শিশু) নৌকাযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। এসময় উল্লিখিত ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পরবর্তীতে বিজিবির কঠোর তৎপরতার প্রেক্ষিতে কয়েক ঘন্টা পর ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। 

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পু-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

ভারতীয় হাইকমিশনারের মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

নাঈমকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা, কড়া প্রতিক্রিয়া বিসিবি’র

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খান পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

মেট্রো রেলে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, সাময়িক বন্ধ চলাচল

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার খবর ভিত্তিহীন দাবি আরব আমিরাত