ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ১১:৫২ এএম

ব্রাজিলের খেলা কখন, দেখবেন যেভাবে 

ব্রাজিলের খেলা কখন, দেখবেন যেভাবে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল মিশন। সি গ্রুপের জমজমাট লড়াইয়ের এই খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবার বিশ্বকাপ জয়ের খরা কাটানোর লক্ষ্য নিয়েই ২০২৬ এর বিশ্বকাপে শক্তিশালী দল নিয়ে এসেছেন কার্লো আনচেলোত্তি।

অবশ্য ব্রাজিলের এই হেক্সা মিশনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। বিশেষ করে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের ইনজুরি আনচেলোত্তির কপালের চিন্তার ভাঁজ ফেলেছে।

নিজেদের ইতিহাসে প্রথমবারের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেই তরতাজা স্মৃতি নিয়েই এবারের বিশ্বকাপে ‘আপসেট’ ঘটাতে চায় আটলাসের সিংহরা। তবে ইনজুরি এখন মরক্কোর জন্য বড় দুশ্চিন্তা। তারপরও এবারের বিশ্বকাপে মরক্কো অন্যতম ডার্ক হার্স।

এর আগে একবারই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মরক্কো। ১৯৯৮ সালে ওই খেলায় মরক্কোকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। সবশেষ ২০২৩ সালে এক প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দল দুটির। সেখানে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল মরক্কো।

খেলা কখন

নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার(১৪জুন) সন্ধ্যায় মুখোমুখি হবে ব্রাজিল-মরক্কো। বাংলাদেশে তখন সময় রোববার (১৪জুন) ভোর ৪টা।

আরও পড়ুন

দেখবেন কিভাবে

বাংলাদেশ থেকে এবার তিনটি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে। বিটিভি ছাড়াও টি-স্পোর্টস ও সময় টিভিও বিশ্বকাপের ম্যাচ দেখাচ্ছে। এর বাইরে বায়োস্কোপ, টফি ও জিপি অ্যাপ থেকেও দেখা যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া যুক্তরাজ্যে বিবিসি ওয়ান, যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টস, ভারতে জি৫ ও অস্ট্রেলিয়ায় এসবিএস চ্যানেলেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে।

আরও কিছু তথ্য:

খেলা শুরু: রোববার ভোর ৪টা (বাংলাদেশ সময়)
ভেন্যু: শনিবার(১৪জুন) সন্ধ্যা ৬টা মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি। ( যুক্তরাষ্ট্র সময় )
রেফারি: স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের খেলা কখন, দেখবেন যেভাবে 

পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

পুলিশের বিবৃতি: সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই