নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারী ও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও তার বড় ভাই আসলাম (২৮)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকার বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, রামদা, কুড়াল, চাপাতি হাতে লোহার গেটে ও দরজায় কোপাচ্ছে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় কল করে অভিযোগ করেন।
আরও পড়ুন
নিউজ ডেস্ক

_medium_1780823597.jpg)






