ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০২:১৯ রাত

ইসরায়েলি হামলায় লেবাননের জেনারেল-ক্যাপ্টেন নিহত

ছবি, সংগৃহীত, ইসরায়েলি হামলায় লেবাননের জেনারেল-ক্যাপ্টেন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, এক ক্যাপ্টেন ও এক সৈনিক নিহত হয়েছেন। শনিবার নাবাতিয়েহ অঞ্চলের কাফার তেবনিত ও খারদালি এলাকার মধ্যবর্তী সড়কে একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

লেবাননের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলায় উচ্চপদস্থ দুই কর্মকর্তা ও এক সেনাসদস্য নিহত হয়েছেন। বাহিনী এ ঘটনাকে ‘আক্রমণাত্মক ও বর্বর অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, গাড়িটি সন্দেহজনকভাবে তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং ওই এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটেছিল। আইডিএফের ভাষ্য অনুযায়ী, গাড়িটি এমন একটি এলাকায় চলাচল করছিল, যেটিকে তারা সক্রিয় যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে।

গত মার্চ থেকে হিজবুল্লাহ-এর বিরুদ্ধে ইসরায়েল অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা পরিচালনা করছে।

আরও পড়ুন

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করলে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা। তারা লেবাননে হামলা বন্ধ, অধিকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননের জেনারেল-ক্যাপ্টেন নিহত

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট

মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ