ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০২:০১ রাত

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

ছবি, সংগৃহীত, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ অনুশীলনে ডান পায়ের পেশিতে গুরুতর চোট পান ২৭ বছর বয়সী এই ফুটবলার। পরে মেডিকেল পরীক্ষায় পেশিতে টিয়ার ধরা পড়ে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও কোচিং স্টাফ কোনো ঝুঁকি না নিয়ে বালের্দিকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি।

ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেইয়ের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করেছিলেন বালের্দি। মূলত ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প সেন্টার-ব্যাক হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল।

আরও পড়ুন

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন বালের্দি। বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং রক্ষণভাগে আস্থা অর্জন করেছিলেন।

বিশ্বকাপের আগে চোট সমস্যায় থাকা খেলোয়াড়দের নিয়ে এমনিতেই উদ্বিগ্ন আর্জেন্টিনা শিবির। তার মধ্যে বালের্দির ছিটকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার বদলি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট

মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন

আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন