ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০১:৪০ রাত

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট

ছবি, সংগৃহীত, পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট

ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে সিলেট সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত থেকে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনপদে মাইকিং করে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবি-এর দায়িত্বাধীন গোয়াইনঘাট সীমান্ত এলাকায় সচেতনতা ও সতর্কতামূলক মাইকিং পরিচালনা করা হয়। মাইকিংয়ে সীমান্তবাসীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার অনুরোধ জানানো হয় এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত বিজিবিকে অবহিত করতে বলা হয়।

এর আগে শুক্রবার উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। যাচাই-বাছাই শেষে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট

মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন

আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

ভোরে ২ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা