ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৯:৫২ রাত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষতি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষতি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত ভানোর দারুল আমান সিদ্দিকিয়া দরবার শরীফ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এতিমখানার পরিচালক মো. মোকবুল হোসেন জানান, মাদ্রাসায় ২১ জন আবাসিকের শিক্ষার্থী রয়েছে। সকালে মো. সাগর (১৩), আবু সায়েম(১২) নামে দুই শিক্ষার্থী মাদ্রাসার ভিতরে আগুন দেখতে পেয়ে তাকে ডেকে আনে। এসময় একজন মাস্ক পড়া ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখা যায়।

আরও পড়ুন

তিনি আরও বলে, আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষতি

৩-১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ ঋতুপর্নাদের

প্রতারণার অভিযোগে ভাঙ্গুড়ায় একজনকে গণপিটুনি দিয়ে থানায় দিল ভুক্তভোগীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসে ৬টি কর্মসূচি করেছে ছাত্রলীগ

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার