পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলাউড়ি ইউনিয়নে নুরদহ গ্রামের মৃত সাত্তার খাঁর ছেলে মাদক কারবারি ওসসান(৪০) ও সিদ্দিক রহমানের ছেলে লিমনকে(৩৫) নিজ এলাকা থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত আমাদের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৬ জুন) ধুলাউরি ইউনিয়নের নুরদহ এলাকা থেকে মাদক কারবারি ওসমান ও লিমনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







