ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের র্যালী
স্টাফ রিপোর্টার : বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে নগরে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। আজ শনিবার (৬ জুন) সাড়ে ৯টায় সাতমাথায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
তিনি বলেন, নগরকে পরিচ্ছন্নতা রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা নগরবাসি একটি পরিবার। আমরাই পরিস্কার রাখবো এই নগরকে। তিনি আরো বলেন, ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদ বা কার্নিশে পানি জমে আছে কি না, সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরের ভেতর ও আশপাশ ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, রাফিউল আবেদীন, রেজাউল করিম, নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শফি মাহমুদ, জীবন কৃষ্ণ যাদব, আব্দুল হাই, কামরুজ্জামান, নাসরিন আক্তার নিপা, পারভিন আক্তার, আতিকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পার্যায়ের কর্মকর্তা।
মন্তব্য করুন







