দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অজ্ঞাত এক ব্যক্তির(৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের বুনিয়াদপুর এলাকার তুলাই নদীর কাছে ভুট্টাক্ষেতে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ স্থানীয়রা দেখতে পেয়ে বিরল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তিটি পাগল ও ভবঘুরে প্রকৃতির ছিল। গত প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।
আরও পড়ুনমন্তব্য করুন







