ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ০৬:৫৭ পিএম

পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে জেল জরিমানা

পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে জেল জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে জেল ও জরিমানা প্রদান করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, সাঁথিয়া পৌর এলাকার পিপুলিয়া মহল্লা থেকে মৃত মেজাম্মেল হকের ছেলে মাদক কারবারি শামীমকে(২৫) আটক করা হয়। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মাদক কারবারি মো: শামিমকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

অপরদিকে গতকাল বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত লালু খাঁ’র ছেলে মাদক কারবারি মো: রুশনাই খাঁ(৪৫) ও তার স্ত্রী মোছা: লিপি খাতুনকে(৪০) গ্রেফতার করা হয়। রুশনাইকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে তার স্ত্রী মোছা: লিপি খাতুনকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  রায় শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

ল্যারিনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল কানাডা, ১-১ সমতায় চলছে খেলা

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ