ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৯:০৮ রাত

কক্সবাজারে ঈদগাঁওয়ে কামানের তিনটি গোলা ধ্বংস

কক্সবাজারে ঈদগাঁওয়ে কামানের তিনটি গোলা ধ্বংস

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উদ্ধার হওয়া তিনটি কামানের গোলা নিরাপদে ধ্বংস করেছে বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

আজ বৃহস্পতিবার  (৪ জুন) দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে থাকা বিস্ফোরকসদৃশ বস্তুগুলো বিশেষ প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. নুরুল আজিমের বাড়িতে কামানের গোলাসদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিমকে অবহিত করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বোম ডিসপোজাল ইউনিট। পরিদর্শক (নিরস্ত্র) মোসাদ্দেক কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

অভিযান চলাকালে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। বোমা নিষ্ক্রিয় ও ধ্বংসের পুরো কার্যক্রম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেছেন, কামানের গোলার মতো বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছিল। বিশেষজ্ঞ দলের মাধ্যমে সেগুলো নিরাপদে ধ্বংস করায় স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ঈদগাঁওয়ে কামানের তিনটি গোলা ধ্বংস

চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

এবারের বিশ্বকাপের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার গিলবার্তো মোরা

বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নান্দাইলে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, ১৪৪ ধারা জারি