সরকার বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর চালু করতে চায় : স্থলবন্দর চেয়ারম্যান
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি আবার চালু করতে চায় সরকার। তাই এর সম্ভাব্যতা যাচাই করতে প্রাথমিক লেবেলে পরিদর্শন করতে এসেছি। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, একটা সময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়াত ছিল। যানবাহন ও পণ্যও পরিবহন করা হতো। এটি আবার চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায়, তার সম্ভাব্যতা যাচাই করতে প্রাথমিক পরিদর্শন করছি। এ বন্দরের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথেও কথা হয়েছে। মূলত এটি প্রাথমিক স্টেজের একটি ভিজিট।
আরও পড়ুনএসময় তার সাথে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780579399.jpg)
_medium_1780577193.jpg)
_medium_1780576964.jpg)

_medium_1780576584.jpg)
_medium_1780577926.jpg)
