ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০১:৩৮ দুপুর

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় আনতে কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে যান। একপর্যায়ে তারা বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই দুজনকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয়