ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৫:৪৩ বিকাল

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

আশির দশকে যাত্রা শুরু হয়েছিল ওয়ারফেজ ব্যান্ডের। দেখতে দেখতে চার দশক পার করেছে দলটি। দীর্ঘ এই যাত্রায় ওয়ারফেজের ঝুলিতে রয়েছে অনেক অর্জন। ৬ জুন ৪২ বছরে পা দিচ্ছে ব্যান্ডটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন গান প্রকাশের পরিকল্পনা করছে তারা। এ ছাড়া আগামী জুলাইয়ে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে একক কনসার্ট করবে ওয়ারফেজ।

প্র তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জুন বিশেষ কোনো আয়োজন করেনি ওয়ারফেজ। তবে সেপরিকল্পনা দিন ঢাকায় একটি প্রাইভেট কনসার্টে গান শোনাবে তারা। ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘কাকতালীয়ভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন একটি কনসার্ট পড়েছে। সেদিন ওইখানে হয়তো কেক কাটা হবে। সবাই মিলে আনন্দ করব। তবে এ মাসে আমাদের দুটি গান প্রকাশ হতে পারে। এর মধ্যে একটি ১৯৯৬ সালের জীবনধারা অ্যালবামের ‘ক্রমশ’। গানটির নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এটি এ মাসেই প্রকাশ পাবে। অন্যটি একটি সিনেমার টাইটেল গান। প্রযোজনা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এই গানও শিগগির প্রকাশ পাওয়ার কথা।’

আরও পড়ুন

এদিকে, আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ওয়ারফেজের একক কনসার্ট। ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্টটি আয়োজন করছে ব্র্যান্ডমিথ। এই কনসার্টে নিজেদের গানের পাশাপাশি ওয়ারফেজ শোনাবে মাইকেল জ্যাকসনের গান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর