ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৪:২৯ দুপুর

বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় সিটি’র 

বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় সিটি’র,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ৪৮টি দলের সবগুলোই এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। এখন চলছে স্কোয়াড নিয়ে নানামুখী বিশ্লেষণ ও কাটাছেঁড়া। দলগুলোর শক্তি ও দুর্বলতা চিহ্নিত করার পাশপাশি কোন ক্লাব থেকে সর্বোচ্চ খেলোয়াড় এসেছেন এবং সবচেয়ে বেশি বয়সী ও কম বয়সী খেলোয়াড় কারা, তা নিয়েও চলছে আলোচনা। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে এমন কিছু তালিকা প্রকাশ করেছে।
বিবিসির তালিকা অনুযায়ী, স্পেন দলে জায়গা পাওয়া ২৬ জনের প্রত্যেকেই খেলেন ইউরোপের শীর্ষ ৫ লিগে। ইংল্যান্ড ও জার্মানি দলে ২৬ জনের ২৫ জনই খেলেন এই পাঁচ লিগে। ইংল্যান্ড দলে জায়গা পাওয়াদের মধ্যে কেবল ইভান টনি খেলেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে আর জার্মানির লেরয় সানে খেলেন তুরস্কের লিগে গালাতাসারাইয়ের হয়ে। ফ্রান্স দলে ইউরোপের বাইরে খেলেন দুজন। থিও হার্নান্দেজ খেলেন সৌদি ক্লাব আল হিলালে এবং এনগোরো কান্তে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে। আর্জেন্টিনা দলের ২০ জন খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছেন ম্যানচেস্টার সিটি থেকে। এই ক্লাবের মোট ১৯ জন খেলোয়াড়কে এবার বিশ্বকাপে বিভিন্ন দলে দেখা যাবে।

শুধু প্রিমিয়ার লিগ নয়, সব লিগের সব ক্লাব মিলিয়ে ম্যানচেস্টার সিটি থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পেয়েছেন বিশ্বকাপের বিভিন্ন দলে। দ্বিতীয় বায়ার্ন মিউনিখ থেকে ১৮ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বিশ্বকাপে। ২২ বছর পর লিগজয়ী আর্সেনাল এ তালিকায় তৃতীয় (১৬), তবে শুধু প্রিমিয়ার লিগ বিচারে সিটির পরই দ্বিতীয়। বয়সের দিক থেকে গড়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় খেলবেন পানামা দলে। এই দলের খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। পরের অবস্থানে আছে ইরান, যাদের দলের খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ১২১ দিন। বয়সের গড়ে ত্রিশের কোটা পেরিয়েছে কলম্বিয়াও। এই দলের খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ৩২ দিন।

আরও পড়ুন

এবার বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ক্রেগ গর্ডন। স্কটল্যান্ড দলের এই গোলরক্ষকের বয়স ৪৩ বছর ১৬২ দিন। এরপরই আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ শুরুর দিন তার বয়স হবে ৪১ বছর ১২৬ দিন। বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার মেক্সিকোর গিলবার্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন তার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। পরের অবস্থানে আছেন অস্ট্রিয়ার হুগো সোখুরেক। টুর্নামেন্টের প্রথম ম্যাচের দিন তার বয়স হবে ১৮ বছর ৪ দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর