ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০২:৪৩ দুপুর

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। তার আগে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে যেন আলবিসেলেস্তেদের বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া, ‘সহজ জয়ের আশা ছেড়ে দাও!’

বুধবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডাচদের ১-০ গোলে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে আলজেরিয়া। রটারডামের বিখ্যাত ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক ছিলেন উইঙ্গার আনিস হাজ মুসা। ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে খেলা এই ফুটবলার ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে দূরের কর্নারে দুর্দান্ত শটে বল জালে জড়ান। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

নিজের ক্লাবের মাঠে করা এই গোল আলজেরিয়াকে মূল্যবান জয় এনে দেয় এবং বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। ম্যাচজুড়ে বিপুল সংখ্যক আলজেরিয়ান সমর্থকের উচ্ছ্বসিত সমর্থন পেয়েছিল দলটি। অন্যদিকে, ঘরের মাঠে বিদায়ী ম্যাচে হেরে হতাশ নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ম্যাচ শেষে তিনি বলেন, বিদায়ী ম্যাচে এমন ফল কেউ চায় না। আমরা অন্তত ২-০ গোলে এগিয়ে থাকতে পারতাম। আশা করি দ্রুতই আমাদের গোল করার ধার ফিরে আসবে। ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানও দারুণ পারফরম্যান্স করেন। গত এপ্রিলে মুখে চোট পাওয়ার কারণে মাস্ক পরে খেললেও তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন। 

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিউইয়র্কে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর দলটি তাদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে। গ্রুপ ‘এফ’-এ তাদের প্রথম ম্যাচ ১৪ জুন জাপানের বিপক্ষে ডালাসে।

অন্যদিকে আলজেরিয়া গ্রুপ ‘জে’-তে ১৬ জুন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে আগামী সপ্তাহে বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই : ভারপ্রাপ্ত এমডি

স্বামী-সন্তান কানাডায়, রাজধানীর ফ্ল্যাটে মিললো নারীর অর্ধগলিত মরদেহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান