ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ১২:১১ এএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

ছবি, সংগৃহীত, সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভুটান ভালোই চ্যালেঞ্জ জানাল ভারতকে, কিন্তু উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারল না তারা। স্বস্তির জয়ে ফাইনালে উঠল ভারত। আগামী শনিবার শিরোপা লড়াইয়ে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এরপর, অপর সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে ভারত।

২০১৬ সালের পর, দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ১০ বছর আগে শিলিগুঁড়ির সেই ফাইনালে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের।

ওই হারের তিন বছর পর, নেপালের বিরাট নগরের আসরের অভিজ্ঞতাও ছিল তেতো। ভারতের বিপক্ষে ৪-০ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন

ভারতের আধিপত্য ২০২২ সালে এসে ভাঙতে পারে বাংলাদেশ। গ্রুপ পর্বের দেখায় তাদের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেন সাবিনা-মারিয়ারা। ওই আসরে নেপালকে হারিয়ে প্রথম সাফ জয়ের গল্প লিখেছিল বাংলাদেশ।

২০২৪ সালে মুকুট ধরে রাখার পথে গ্রুপ পর্বে ফের দেখা হয়েছিল ভারত ও বাংলাদেশের। সেবারও ৩-১ গোলে জিতেছিল মনিকা-মারিয়ারা।

গোয়ায় এসে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের দেখায় পিটার জেমস বাটলারের দল হেরে যায় ৩-০ ব্যবধানে। গ্রুপ পর্বের হারের মধুর প্রতিশোধ নিতে পারলেই হ্যাটট্রিক শিরোপা জয়ের নতুন গল্প লিখবে ঋতুপর্ণারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়