ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

কলকাতার মেয়র মমতার ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পদত্যাগ

কলকাতার মেয়র মমতার ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পদত্যাগ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল। ৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন। 

তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। খবর :  এনডিটিভি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতার মেয়র মমতার ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পদত্যাগ

রামিসা হত্যাকাণ্ড : কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যায় স্বপ্না

বিএসইসি’র নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের হামলা

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই : ভারপ্রাপ্ত এমডি