ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ১২:৩৩ দুপুর

গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার দিবাগত রাতে গাজা সিটির কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রথমে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আল শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারের কাজ চলছে।স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাজা সিটিতে একযোগে চারটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল কয়েকটি আবাসিক ভবন। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন

হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ হামলা নিয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত