ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ১০:৫৮ রাত

বগুড়ার আদমদিঘীতে প্রবাসী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ার আদমদিঘীতে প্রবাসী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদিঘীতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক নারী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া আক্তার উপজেলার পশ্চিম ছাতনি গ্রামের ধলু মণ্ডলের মেয়ে। সে একই উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী। আজ বুধবার (৩ জুন) সকালে আদমদিঘীর ছাতিয়ানগ্রাম পশ্চিম ছাতনি গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদিঘী উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সাথে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম ছাতনি গ্রামের ধলু মণ্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের মাত্র ৬ মাস পূর্বে বিয়ে হয়। গত দুই মাস পূর্বে তার স্বামী সৌদি প্রবাসে যায়। স্ত্রী সুমাইয়া আক্তার স্বামী গৃহেই ছিল। গতকাল মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বামীর বাড়ি থেকে তার মা পিত্রালয় পশ্চিম ছাতনি (সিংড়া) গ্রামে নিয়ে আসে সুমাইয়া আক্তারকে।

পরদিন আজ বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সুমাইয়া আক্তার ও অপর প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার মা রোজি বেগম জমির মাঠে স্বামী ধলু মণ্ডলের জন্য খাবার নিয়ে যান। ৯টার দিকে বাড়িতে ফিরে দেখেন বাড়ির মেইন গেটের দরজা বন্ধ। এরপর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে সুমাইয়া আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে দেখেন সুমাইয়া মারা গেছে।

আরও পড়ুন

পুলিশকে খবর দিলে আদমদিঘী সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদিঘীতে প্রবাসী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ায় যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাব, রেলস্টেশন রূপান্তর হবে দূরপাল্লার বাস টার্মিনালে

পঞ্চগড়ে ভার্মি কম্পোস্টে সফল সমিজ উদ্দিন 

সিভিল সার্জনের পরামর্শ : তীব্র গরমে সুস্থ থাকতে যা করতে হবে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোরস্থানে ময়লার ভাগাড়

দিনাজপুরের খানসামায় নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু