দিনাজপুরের খানসামায় নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তার সহোদর ভাই সাদ্দাম ইসলাম (৩৫)। তাদের বাবা মৃত সিরাজ উদ্দিন। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গত রোববার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। সাথে ছিলেন তার বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।
আজ বুধবার (৩ জুন) দুপুরে তারা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাদের সাথে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুনদীর্ঘ সময় চেষ্টার পর বিকেল ৩টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খানসামা থানার উপ-পরিদর্শক এসআই আবু বকর সিদ্দিক সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন







