ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ১০:২৩ রাত

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি পুকুর থেকে খতেজা বেগম (৫৮) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খতেজা বেগম ওই গ্রামের মো. আতাব উদ্দীনের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, খতেজা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও অস্থিরতার কারণে প্রায়ই বাড়ির পাশের পুকুরে নেমে শরীর ঠান্ডা করতেন। গত সোমবার দিবাগত রাতেও তিনি প্রচন্ড অস্থিরতার কারণে ঘুমাতে পারেননি। পরদিন গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে তার স্বামী ঘুম থেকে উঠে শয়নকক্ষে স্ত্রীকে দেখতে না পেয়ে সন্তানদের ডাকেন।

এরপর পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল আনুমানিক ছয়টার দিকে মৃতের বড় ছেলে মো. খায়রুল ইসলাম বাড়ির পাশের পুকুরে মায়ের মরদেহ উপুড় হওয়া অবস্থায় ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পরিবারের ধারণা, ভোর চারটা থেকে ছয়টার মধ্যে কোনো এক সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আজ বুধবার (৩ জুন) রাতে মৃতের ছোট ছেলে মো. আবু তালেব (২৬) বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যু (ইউডি) করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় বাস উল্টে হেলপার নিহত, আহত ২

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, আগামীকাল খুলছে স্কুল-কলেজ

সিরাজগঞ্জে মহাসড়কে ৫ কিলোমিটার জুড়ে যানজট, যাত্রীদের দুর্ভোগ 

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক