ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৩:৪০ দুপুর

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস, বিপর্যস্ত জনজীবন

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস, বিপর্যস্ত জনজীবন, ছবি: সংগৃহীত।

দেশের ৪১ জেলা তীব্র গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থায় কোথায় স্বস্তি নেই। গরমে হাঁসফাঁস জীবন। এমন পরিস্থিতিতে গরম নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ বুধবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে-ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

এদিকে বৃষ্টি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে-এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৪ মিলিমিটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশব্যাকের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারত সীমান্তে