ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ১০:৫৭ রাত

বগুড়ার ধুনটে যমুনার ভাঙনরোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

বগুড়ার ধুনটে যমুনার ভাঙনরোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনরোধে ডান তীরে দ্রুত টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাস্তুহারা পরিবার ও এলাকাবাসির উদ্যোগে ভান্ডারবাড়ি তালুকদার বাড়ির সামনে নদীতীরে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বাস্তুহারা পরিবারের শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাহিদুল ইসলাম, নাট্যকার জাহিদ হাসান সাগর ও শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুবেল মাহমুদ, যুবদল নেতা বাবলু মিয়া, শ্রমিকদল নেতা স্বপন মাহমুদ, কৃষকদল নেতা হজরত আলী, সমাজসেবক আব্দুল লতিফ, শফি, জহুরুল প্রামানিক, চাঁন মিয়া, নরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

এ সময় বক্তারা বলেন, ১৯৮৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ সময়ে যমুনার আগ্রাসনে অসংখ্য মানুষ তাদের ভিটেমাটি হারিয়েছেন। হারিয়ে গেছে ভান্ডারবাড়ি, ভূতবাড়ি, বানিয়াজান, কচুগাড়ি, নিউ সারিয়াকান্দি, বৈশাখী, রাধানগর, পুখুরিয়া, সারিয়াকান্দি, রঘুনাথপুরসহ আরো অনেক গ্রাম। যে গ্রামগুলো টিকে আছে সেটাও যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হওয়ার পথে।

এলাকাবাসির প্রাণের দাবি এসব গ্রামের ফসলি জমিসহ বসতবাড়িঘর রক্ষার জন্য যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। এলাকাবাসি মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন দ্রুততম সময়ের মধ্যে তারা যেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যমুনার ভাঙনরোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

বগুড়ার শেরপুরে ছয় মাদকসেবীর সাজা

বগুড়ার গাবতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শ্রমিক দলের দোয়া ও খাদ্য বিতরণ

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’