ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ১০:৫৩ রাত

বগুড়ার শেরপুরে ছয় মাদকসেবীর সাজা

বগুড়ার শেরপুরে ছয় মাদকসেবীর সাজা

শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় শেরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নেতৃত্বে ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনসহ পুলিশের একটি টিম খামারকান্দি ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও শাহ বন্দেগী ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে  এক মাস থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত আসামিরা হলো শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার লিটন উদ্দিনের ছেলে আব্দুর রহমান সাব্বির (৩২), শেরুয়া বটতলা এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম টিক্কা (৪০), পৌরশহরের খন্দকার পাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে তুষার খন্দকার (৪২), একই এলাকার আবু তাহেরের ছেলে মুকুল হাসান (২৮), শ্রীরামপুর পাড়ার পিন্টু সরকারের ছেলে তন্ময় সরকার (২৬), খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুমেল (২৮)।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, সাজাপ্রাপ্তদের রাতেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ছয় মাদকসেবীর সাজা

বগুড়ার গাবতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শ্রমিক দলের দোয়া ও খাদ্য বিতরণ

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

৪০ জেলায় তাপপ্রবাহ, থাকবে আরও পাঁচদিন